Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

মতামত

বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ -মোরশদ আলম

By Fazlul Kabir
August 22, 2026 1 Min Read
Comments Off on বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ -মোরশদ আলম

সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে তার মরদেহ পাওয়া যায়। বিভুরঞ্জন সরকার ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ জ্যৈষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও লেখক। মৃত্যুকালে তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যৈষ্ট সহ- সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম ও রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করতেন। ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকা অবস্থায় দৈনিক আজাদের স্থানীয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতি পত্র, সাপ্তাহিক মৃদু ভাষণের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশির দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় তিনি সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকায় তারিখ ইব্রাহিম ছদ্মনামে নিয়মিত রাজনৈতিক কলাম লিখতেন। রাজনৈতিক চরম দুঃসময়ে তার কলামগুলো রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা যোগাতো। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),বাংলাদেশ খেতমজুর সমিতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। নিজ প্রচেষ্টায় তিনি পঞ্চগড়ে কমরেড মোঃ ফরহাদের নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন।। এই উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে তার আত্মার শান্তি কামনার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

(লেখকঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক নেতা)

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আকাঙ্ক্ষা ছিল ঝড়ের -এন এন তরুণ

শেষ খবর

  • বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ -মোরশদ আলম
  • আকাঙ্ক্ষা ছিল ঝড়ের -এন এন তরুণ
  • জাহাজভাঙা শিল্পে মৃত্যুর মিছিল: ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু কি আরেকটি সতর্কবার্তা? -ফজলুল কবির মিন্টু
  • বিজন ভাবনা   বিজন সাহা (৫৮) বঙ্গবন্ধু ও অন্যান্য প্রসঙ্গ
  • শোক  – উৎপল দত্ত 

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Jul    

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme