Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

সিপিবি কোতোয়ালী থানা চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on সিপিবি কোতোয়ালী থানা চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতোয়ালী থানার উদ্যোগে আজ ১৯ জুন, শুক্রবার বিকাল ৫ টায় সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে  সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, শিশু কিশোর সংগঠক রথীন সেন, শ্যামল লোধ, স্বপ্না তালুকদার, অরুন সাহা, রাশিদুল সামির, শান্তুনু চৌধুরী, সুপ্র স্টালিন প্রমুখ
সভায় বক্তারা বলেন,  বর্তমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বর্তমান বাজেটে সাধারণ মানুষের ওপর করের চাপ বৃদ্ধি পেলেও বড় পুঁজিপতি ও লুটেরাদের স্বার্থ সংরক্ষিত হয়েছে। বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ধনী-গরিব বৈষম্য কমাতে কার্যকর করনীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

এছাড়া বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সিপিবি জনগণকে সঙ্গে নিয়ে সংগঠিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।

ShareTweetSubscribe

Tags:

CPBসিপিবিসিপিবি চট্টগ্রাম
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ

Next

প্রগতির যাত্রীর উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত <h3>-“রেনেসাঁ: বাংলাদেশের বর্তমান সমাজ ও সংস্কৃতি” বিষয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেনের আলোচনা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme