Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

তিন শিশুকে বাঁচাতে ঝাঁপ, দুইজন ফিরল জীবনে; মুনতাহিনাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন মফিজ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on তিন শিশুকে বাঁচাতে ঝাঁপ, দুইজন ফিরল জীবনে; মুনতাহিনাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন মফিজ

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন এক মানবিক মৎস্য খামার মালিক। মৃত্যুর মুখ থেকে দুই শিশুকে ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত আড়াই বছরের শিশু মুনতাহিনাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান মফিজ (৪৫)। একই ঘটনায় প্রাণ যায় শিশু মুনতাহিনারও।

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি মৎস্য খামারের পুকুরে ভাসমান ছোট্ট নৌকায় খেলছিল তিন শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকাটি উল্টে গেলে শিশুরা পানিতে পড়ে যায় এবং ডুবে যেতে থাকে। তাদের চিৎকার শুনে ছুটে আসেন খামারের মালিক মফিজ।

কোনো কিছু না ভেবেই তিনি পানিতে ঝাঁপিয়ে পড়ে একে একে দুই শিশুকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে তখনও নিখোঁজ ছিল আড়াই বছরের শিশু মুনতাহিনা। তাকে উদ্ধারের জন্য আবারও পানিতে নামেন মফিজ। কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও তিনি আর ওপরে উঠতে পারেননি।

পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে মফিজের নিথর দেহ উদ্ধার করেন। প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয় ফটিকছড়ি পৌরসভার কে.এম. টেক এলাকার ব্যবসায়ী আজাদের কন্যা মুনতাহিনার মরদেহ।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তাদের সঙ্গে কোনো ডুবুরি না থাকায় উদ্ধারকাজে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষিত ডুবুরি না থাকায় মূল্যবান দুটি প্রাণ হারাতে হয়েছে।

এদিকে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ দেওয়া মফিজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাকে একজন সাহসী ও মানবিক মানুষ হিসেবে স্মরণ করছেন। অপরদিকে, আড়াই বছরের নিষ্পাপ শিশু মুনতাহিনার অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের ভাষ্য, অন্যের সন্তানের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করা মফিজের এই আত্মত্যাগ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আর ছোট্ট মুনতাহিনার অকাল মৃত্যু মনে করিয়ে দেবে এক হৃদয়বিদারক ট্র্যাজেডির কথা।

ShareTweetSubscribe

Tags:

চট্টগ্রাম_সংবাদপানিতে_ডুবে_মৃত্যুফটিকছড়িমফিজমুনতাহিনা
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত

Next

ঈদের ছুটির পরই পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, কারণ নিয়ে জোর আলোচনা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme