Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ডা. চন্দন দাশ আর নেই

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ডা. চন্দন দাশ আর নেই
ডা. চন্দন দাশ (ফাইলছবি)

চট্টগ্রামের প্রগতিশীল সাংস্কৃতিক ও বাম রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, শিশুরোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ আর নেই। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিককর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালে সাতকানিয়া উপজেলার এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন ডা. চন্দন দাশ। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। রাঙামাটি কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।

পরবর্তীতে সত্তরের দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে মানবসেবায়ও তিনি ছিলেন নিবেদিত।

ডা. চন্দন দাশের মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক ও বামপন্থী রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তাঁর সহযোদ্ধারা।

ShareTweetSubscribe

Tags:

উদীচীচট্টগ্রামডা. চন্দন দাশবাম রাজনীতিসাংস্কৃতিক আন্দোলন
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘কালোতালিকাভুক্ত’, গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা

Next

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme