Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

চট্টগ্রাম, ২৮ মে: চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে আগুন নেভাতে কোস্ট গার্ডের বিশেষায়িত একাধিক ইউনিট একযোগে অভিযান চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি আধুনিক ফায়ার ফাইটিং টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটিতে আগুন লাগার পর সমুদ্রের বুকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে কোস্ট গার্ড সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে কী কারণে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কোস্ট গার্ড জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

ShareTweetSubscribe

Tags:

এমটি মেঘনা ট্রেডারচট্টগ্রাম বন্দরতেলবাহী জাহাজে আগুনবাংলাদেশ কোস্ট গার্ডসমুদ্রবন্দরে অগ্নিকাণ্ড
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

Next

ঈদের দুপুরে চট্টগ্রামে কোরবানির মাংসের অস্থায়ী বাজার, বিক্রির টাকায় চলছে চিকিৎসা-সংসার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme