Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

অন্যান্য

জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে: সেফটি কমিটির সভায় উদ্বেগ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে: সেফটি কমিটির সভায় উদ্বেগ

আজ সকাল ১১টায় বিলস-এলআরএসসি কনফারেন্স হলে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেফটি কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আবসারের সভাপতিত্বে এবং বিলস চট্টগ্রাম কেন্দ্রের কোঅর্ডিনেটর ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সেফটি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মো. ইদ্রিস, সদস্য ইকবাল হোসেন, মানিক মণ্ডল, জামাল উদ্দিন, নাজিম উদ্দৌলা প্রমুখ শ্রমিকনেতা।

প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকরা প্রতিনিয়ত চরম জীবনঝুঁকির মধ্যে কাজ করছেন। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরিবেশগত মানদণ্ডের অভাবে দুর্ঘটনা, পেশাগত রোগ ও পরিবেশ দূষণ এখনও উদ্বেগজনকভাবে বিদ্যমান।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ২৬ জুন বাংলাদেশ সরকার হংকং কনভেনশনে অনুস্বাক্ষর করে এবং ২০২৫ সালের ২৬ জুন থেকে এর বাস্তবায়ন বাধ্যতামূলক হয়েছে। কিন্তু আন্তর্জাতিক এই মানদণ্ড কার্যকর হওয়ার পরও জাহাজভাঙা শিল্পে পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনায় প্রত্যাশিত উন্নয়ন দেখা যাচ্ছে না।

সভায় অন্যান্য বক্তারা বলেন, উৎপাদনের পেছনে শ্রমিকের জীবনই সবচেয়ে মূল্যবান। অথচ প্রতিদিন জাহাজভাঙা শ্রমিকরা অনিরাপদ কর্মপরিবেশ, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও বিষাক্ত গ্যাসের ঝুঁকির মধ্যে কাজ করছেন।

বক্তারা জোর দিয়ে বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া নয়, এটি শ্রমিকের মৌলিক মানবাধিকার। শ্রমিকদের জীবন ও মর্যাদা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সভায় বিলস চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে ২০২৬ সালের প্রথম চার মাসের দুর্ঘটনার তথ্য উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, এ সময়ের মধ্যে জাহাজভাঙা শিল্পে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অন্তত ৩ জন শ্রমিক নিহত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

পড়ুন:  মে দিবসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান, শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়নের দাবি
ShareTweetSubscribe

Tags:

কর্মক্ষেত্র দুর্ঘটনাজাহাজভাঙা শিল্পশ্রমিক অধিকারশ্রমিক নিরাপত্তাহংকং কনভেনশন
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

হাম আতঙ্কে অভিভাবকদের দুশ্চিন্তা: দুই ডোজ নেওয়ার পরও কি শিশুদের আবার টিকা দরকার?

Next

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়: দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতায় ক্ষমতার পথে, ভরাডুবি তৃণমূলের

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme