সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে বারবার শ্যোন অ্যারেস্ট: বৈধতা জানতে হাইকোর্টের রুল, হয়রানি বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন।
আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, আইভী ইতোমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে পরবর্তীতে নতুন দুই মামলায় তাকে আবারও শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
সর্বশেষ গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা আরও একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
