Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬তম বার্ষিকি উদযাপন করছে যুব ইউনিয়ন

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬তম বার্ষিকি উদযাপন করছে যুব ইউনিয়ন
ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ এপ্রিল সংগঠিত হয় চট্টগ্রাম যুব বিদ্রোহ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সব অহংকার চূর্ণ করে চারদিন স্বাধীন ছিল চট্টগ্রাম। তাদের সেই অসীম সাহস ও আত্মত্যাগ পরবর্তীতে পুরো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করে। এ বছর ১৮ এপ্রিল ছিল চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬তম বার্ষিকি। ঐতিহাসিক এই দিবস উদযাপন উপলক্ষ্যে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শংকর সাঁওজাল, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। আলোচনা শেষে গণসঙ্গীত, কবিতা আবৃত্তি, নাচ এবং লোকজ গানের জনপ্রিয় ব্যান্ডদল “সরলা” গান পরিবেশন করবেন।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬তম বার্ষিকির উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বিজন ভাবনা (৪১): ভুলে যাওয়া যুদ্ধ   <h3>– বিজন সাহা

Next

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬তম বাষির্কীতে বক্তাদের আহবান, ১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হোক

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme