Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

ঢাকা, রোববার: সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুমের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানিয়েছেন, আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর ইন্দিরা রোডের বাসার সংলগ্ন খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিকেল তিনটার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন শফিক আহমেদ। তিনি ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। আইনজীবী হিসেবে তিনি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেন (১৯৯৯–২০০০ এবং ২০০৮–২০০৯)। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর স্ত্রী মাহফুজা খানম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ছিলেন, গত বছরের ১২ আগস্ট ইন্তেকাল করেন।

ব্যক্তিগত জীবনে শফিক আহমেদ দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ইরানের বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

Next

মঙ্গল আছে, মঙ্গল থাকবে স্লোগানে ধানমন্ডিতে বর্ষবরণ শোভাযাত্রা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme