Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত: ট্রাম্পের ঘোষণায় শর্ত জুড়ে হরমুজ প্রণালি উন্মুক্তের দাবি

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত: ট্রাম্পের ঘোষণায় শর্ত জুড়ে হরমুজ প্রণালি উন্মুক্তের দাবি

শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে দেওয়া এই ঘোষণায় ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই স্থগিতাদেশ শর্তসাপেক্ষ। তার মতে, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য “সম্পূর্ণ ও নিরাপদভাবে” উন্মুক্ত করতে হবে।

এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানের মধ্যস্থতা। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া প্রায় ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই পদক্ষেপ নেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধে এই স্থগিতাদেশে সম্মত হয়েছেন তিনি।

ট্রাম্প আরও উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এই সাময়িক স্থগিতাদেশ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় সংঘাত এড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে শর্ত পূরণ না হলে পরিস্থিতি আবারও দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে।

ShareTweetSubscribe

Tags:

ইরানডোনাল্ড_ট্রাম্পপাকিস্তানমধ্যপ্রাচ্যহরমুজ_প্রণালি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ডিবি হেফাজতে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আটকের কারণ এখনো অজানা

Next

ট্রাম্পকে অপসারণের দাবি এনএএসিপির: অভিশংসন ও ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme