চলমান সংবাদ

ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি বাড়ছে: নিহত ১৩, আহত ৩৬৫

ইরানে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল শুক্রবার পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী, অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৬৫ জন।

পেন্টাগনের তথ্যমতে, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন স্থলবাহিনীতে। মোট আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জনই মার্কিন সেনাবাহিনীর সদস্য। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমান বাহিনীর ৩৬ জন এবং মেরিন কোরের ১৯ জন সদস্য আহত হয়েছেন।

এদিকে, গতকাল ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা বা নিহত-আহতদের তালিকায় এ ঘটনার প্রভাব রয়েছে কিনা—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: Al Jazeera