Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

জ্বালানিসংকটে মহানগর শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেন্ডেড ক্লাসের পরিকল্পনা

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on জ্বালানিসংকটে মহানগর শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেন্ডেড ক্লাসের পরিকল্পনা

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে দেশের মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস নেওয়া হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। অনলাইন ক্লাসের ক্ষেত্রেও শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করবেন। তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরেই পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি এখন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থায় জ্বালানি ব্যবহারের চাপ কমাতে আংশিক অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।

এর আগে করোনা মহামারির সময় ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রায় দেড় বছর বন্ধ থাকাকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান চালু করা হয়। যদিও বিভিন্ন গবেষণায় এ ধরনের শিক্ষাব্যবস্থার কার্যকারিতা সীমিত বলে উঠে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রেণিকক্ষের বিকল্প না থাকলেও বর্তমান পরিস্থিতিতে একটি সমন্বিত বা ব্লেন্ডেড পদ্ধতি বাস্তবসম্মত সমাধান হতে পারে।

ShareTweetSubscribe

Tags:

অনলাইন শিক্ষাজ্বালানিসংকটব্লেন্ডেড ক্লাসমন্ত্রিসভা সিদ্ধান্তশিক্ষা মন্ত্রণালয়
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

Next

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে জ্বালানিসংকট, শান্তি উদ্যোগে চীন-পাকিস্তান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme