Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

কমিউনিটি সেন্টার শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on কমিউনিটি সেন্টার শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

আস্থা ফিডের সৌজন্যে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রগতির যাত্রী’র উদ্যোগে কমিউনিটি সেন্টার শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নুপুর ধর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলুল কবির মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নেতা ইফতেখার কামাল খান, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, প্রগতির যাত্রীর যুগ্ম সম্পাদক সনত বড়ুয়া ও  রবিন গুহ এবং অর্থ সম্পাদক কল্লোল দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, শীত মৌসুমে শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। বিশেষ করে অনিরাপদ কর্মপরিবেশে কর্মরত কমিউনিটি সেন্টার শ্রমিকরা ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে দীর্ঘদিন বঞ্চিত। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি।

আলোচনা সভায় বক্তারা কমিউনিটি সেন্টার শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিউটি প্রতি মজুরি ৮০০ টাকা নির্ধারন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান ও উৎসব ভাতা নিশ্চিত করা, দুর্ঘটনা ও অসুস্থতায় ক্ষতিপূরণ ও চিকিৎসা সুবিধা চালু করা, নারী শ্রমিকদের নিরাপত্তা ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ তহবিল ও অংশগ্রহণ তহবিল গঠন। বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শীতার্ত কমিউনিটি সেন্টার শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে এধরনের কার্যকলাপ অব্যাহত থাকবে। আগামীকাল মতস্যজীবী শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করা হবে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০–১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

Next

পরপর দুই বছর বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ রাখল অন্তর্বর্তী সরকার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme