Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

পল্টন হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকীতে সিপিবির আলোচনা সভা

-উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে প্রগতির সংগ্রাম জোরদার করতে হবে

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on পল্টন হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকীতে সিপিবির আলোচনা সভা

-উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে প্রগতির সংগ্রাম জোরদার করতে হবে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ঢাকার পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিপিবি নেতারা বলেন, দেশে প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করার জন্য ধর্মান্ধ অগণতান্ত্রিকগোষ্ঠী সিপিবির সমাবেশে বোমা হামলা করেছিল। দেশবিরোধী শক্তি কমিউনিস্ট আন্দোলনকে ধ্বংস করার জন্য তাদের চক্রান্ত-ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে। দেশবিরোধী শক্তিকে মোকাবেলায় সিপিবির নেতৃত্বে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে প্রগতির সংগ্রাম জোরদার করতে হবে।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাজারী সিপিবির চট্টগ্রাম জেলা কার্যালয়ে এ আলোচনা সভা হয়েছে। সভার শুরুতে শহীদদের স্মরণে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, কোতোয়ালী থানা কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য,যুবনেতা মেহেদি মিন্টু ও ছাত্রনেতা শুভ দেবনাথ।
সভায় সিপিবি নেতারা বলেন, ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা মেরে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়। দুইশ’র বেশি নেতাকর্মী সেদিন আহত হন। এ হত্যাকাণ্ডের পেছনে ছিল মৌলবাদী গোষ্ঠী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। সিপিবি মুক্তিযুদ্ধের বাংলাদেশ চায়, অসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক বাংলাদেশ চায়, সকল মানুষের সমমর্যাদার বাংলাদেশ চায়- এজন্য এই হামলা করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুক্তিযুদ্ধবিরোধী ধর্মান্ধ গোষ্ঠীর আবার উত্থান হয়েছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করতে হলে এই উগ্রবাদীদের প্রতিরোধে সিপিবির নেতৃত্বে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

প্রচার শুরুর আগেই বিধি ভঙ্গ: ২৭ জেলায় ৭৩ প্রার্থীকে শোকজ, জরিমানা কয়েকজনের

Next

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০–১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme