Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

বিজয় দিবসে প্রগতির যাত্রীর পুষ্পস্তবক অর্পণ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on বিজয় দিবসে প্রগতির যাত্রীর পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল প্রাক্তন ছাত্র ইউনিয়ন কর্মীদের সংগঠন প্রগতির যাত্রী চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতির যাত্রীর সভাপতি ডা. নিশীথ রঞ্জন দে, সহ-সভাপতি নূপুর ধর, সাধারণ সম্পাদক ফজলুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক শিমুল দত্ত, সহ সাধারণ সম্পাদক রবিন গুহ,  পরিবেশ সম্পাক ইমতিয়াজ সবুজ,  অর্থ সম্পাদক কল্লোল দত্ত, দপ্তর সম্পাদক সুধীর সরকার এবং মোহাম্মদ মোরশেদুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের বিজয় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চূড়ান্ত অর্জন। এই বিজয়ের মূল চেতনা ছিল শোষণমুক্ত, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজও প্রগতিশীল ছাত্র – যুব সমাজ এবং দেশের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশে গণতন্ত্রের যে সংকট, তা উত্তরণে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। প্রগতির যাত্রী ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetSubscribe

Tags:

বিজয় দিবস
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

কমরেড ফিরবেন, সময়ের প্রয়োজনে <h3>-ইউসুফ সোহেল

Next

ঢাকা–দিল্লি সম্পর্কে উত্তেজনা: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme