Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

বন্দর অভিমুখে স্কপের লাল পতাকা গণমিছিল কর্মসূচী পালিত

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on বন্দর অভিমুখে স্কপের লাল পতাকা গণমিছিল কর্মসূচী পালিত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর উদ্যোগে আজ  বন্দর অভিমুখে লাল পতাকা গণমিছিল পালন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। অনুষ্ঠান পরিচালনা করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সপাদক ইফতেখার কামাল খান।

সমাবেশের প্রধান বক্তা টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, স্কপ ধারাবাহিকভাবে স্মারকলিপি, সংবাদ সম্মেলন, বিক্ষোভ, গণ–অনশন, অবরোধ ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের সমর্থন ক্রমেই বাড়ছে।  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে সরকারের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ন্যূনতম অধিকার নেই বলেও তিনি জোর দিয়ে বলেন।

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নৈতিক বা আইনগত ভিত্তি নেই বলে তিনি মন্তব্য করেন।  বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ইজারা দিলে তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে বলে তিনি সতর্ক করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি খোরশেদুল আলম,  বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক রিজ ওয়ানুর রহমান খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, ডক শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, আব্দুল বাতেন, শফিকুর রহমান মজুমদার, আব্দুর রউফ লিটনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন ঘুষ-দুর্নীতির অজুহাত তুলে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন এবং বন্দর ও নৌ পরিহবন ম্নত্রণালয়ের উপদেষ্টা দৈনিক আড়াই কোটি টাকা ঘুষ বাণিজ্য হয় বলে এ অভিযোগ করেছেন সেই ব্যাপারে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিগত দেড় বছর আপনারা ক্ষমতায় ছিলেন। এই সময় কীভাবে ঘুষ-দুর্নীতি কীভাবে হয় তার জবাব জনগনকে দিতে হবে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

মানবাধিকার, শ্রমের মর্যাদা ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ প্রসঙ্গে <h3>-ফজলুল কবির মিন্টু

Next

বিজন ভাবনা (২২): রাশিয়া টাকা আর ইউরোপের লোলুপ দৃষ্টি   <h3>-বিজন সাহা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme