Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সভা অনুষ্ঠিত

-মাসিক ন্যূনতম মজুরি ৩৬ হাজার টাকার দাবি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সভা অনুষ্ঠিত

-মাসিক ন্যূনতম মজুরি ৩৬ হাজার টাকার দাবি

চট্টগ্রাম, মঙ্গলবার :
আজ সকাল ১০টায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের ত্রৈমাসিক পর্যালোচনা সভা ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

সভায় উপস্থিত ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, সদস্য মছিউদ্দোউলা, নুরুল আবসার, শ. ম. জামাল উদ্দিন, কে. এম. শহিদুল্লাহ, মো. ইদ্রিছ, মানিক মণ্ডল এবং জাহাজভাঙা সেক্টরের ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য মো. আলী প্রমুখ।

সভায় মো. আলী জাহাজভাঙা সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে ঘোষিত ন্যূনতম মজুরি ছিল—
৪র্থ গ্রেডে ১৬,০০০ টাকা, ৩য় গ্রেডে ২১,২৫০ টাকা, ২য় গ্রেডে ২৪,২৫০ টাকা এবং ১ম গ্রেডে ৩১,৭৫০ টাকা।
৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট অনুযায়ী বর্তমানে এই মজুরি দাঁড়ায় যথাক্রমে ২০,৮৮৬ টাকা, ২৮,২৭৫ টাকা, ৩২,৪৯৩ টাকা এবং ৩৩,৯১৮ টাকা।

বিশ্লেষণে দেখা যায়, ৪র্থ গ্রেডের তুলনায় ৩য় গ্রেড ১৩৫%, ২য় গ্রেড ১৫৬% এবং ১ম গ্রেড ১৬২%।
অন্যদিকে এক শ্রমিকের পরিবারের মাসিক ব্যয়ের হিসাব অনুযায়ী—
২২ দিন নিরামিষ ও ডিম খেতে খরচ হয় প্রায় ১৪,৬৭৪ টাকা এবং ৮ দিন মাছ-মাংস খেতে লাগে ৬,৫৫২ টাকা; অর্থাৎ মোট খাদ্য ব্যয় দাঁড়ায় প্রায় ২১,২২৬ টাকা। অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ একজন শ্রমিক পরিবারের ন্যূনতম মাসিক খরচ প্রায় ৩৬,০০০ টাকা।

এ প্রেক্ষিতে সভায় প্রস্তাব করা হয়,
৪র্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬,০০০ টাকা, ৩য় গ্রেডে ৪৮,০০০ টাকা, ২য় গ্রেডে ৫৬,০০০ টাকা এবং ১ম গ্রেডে ৫৮,০০০ টাকা নির্ধারণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এ দাবি ও বিশ্লেষণসমূহ তুলে ধরে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

রাজনৈতিক দলগুলোর মতভেদে উদ্বেগ, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আহ্বান অন্তর্বর্তী সরকারের

Next

চট্টগ্রাম বন্দরের পুরনো গ্যান্ট্রি ক্রেনে উৎপাদনশীলতা হুমকির মুখে

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme