Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তাঁরা আরও সময় নিতে চেয়েছেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

জানা গেছে, মাহফুজ আলম সরকারে থাকতে চান, তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে ২৩ জন উপদেষ্টার মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন। এর মধ্যে নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন। বর্তমানে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আলোচনা চলছে।

বিএনপি থেকে উপদেষ্টা পরিষদকে দলীয় প্রভাবমুক্ত করার দাবি জানিয়েছে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, উপদেষ্টা পরিষদ নিয়ে চলমান বিতর্ক অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। তাঁর মতে, দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা বা প্রকাশ্যে ঘোষণা দেওয়া যে তাঁরা নির্বাচনে অংশ নেবেন না এবং এনসিপির সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন তারেক রহমান

Next

বিজন ভাবনা (১৫):রাজনীতির চোরাগলি     <h3>-বিজন সাহা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme