Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চসিকে ২০ কোটি টাকার কর জালিয়াতি: ইনকনট্রেড লিমিটেডের কর কমানোর ঘটনায় ফাঁস বড় অনিয়ম

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on চসিকে ২০ কোটি টাকার কর জালিয়াতি: ইনকনট্রেড লিমিটেডের কর কমানোর ঘটনায় ফাঁস বড় অনিয়ম


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ইনকনট্রেড লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পৌরকর (গৃহকর) থেকে ঘষামাজা করে ২০ কোটি টাকা কমিয়ে দেয়ার গুরুতর অনিয়ম ফাঁস হয়েছে। ২০১৭–২০১৮ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক মূল্যায়ন নির্ধারণ করা হয়েছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। কিন্তু রিভিউ বোর্ডে উপস্থাপনের সময় তা কৌশলে ৫ কোটি ৬৭ লাখ টাকায় নামিয়ে আনা হয়।

চসিকের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, কর কর্মকর্তা নুরুল আলম, উপ–কর কর্মকর্তা আবদুল কাদের, সহকারী মঞ্জুর মোর্শেদ এবং হিসাব সহকারী রূপসী রাণী দে জালিয়াতিতে জড়িত। তারা ফিল্ডবুক ও পি ফরম ঘষামাজা করে তথ্য বদলে দিয়েছেন। প্রতিষ্ঠানটির মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন এই অনিয়মের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ঘটনায় জড়িতদের ক্লোজড করতে নির্দেশ দেয়া হয়েছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগের দিনই একইভাবে ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজের কর থেকে ২০ কোটি টাকা কমানোর অনিয়মও প্রকাশ্যে আসে। তদন্ত কমিটি পূর্বের বোর্ড সিদ্ধান্ত বাতিল করে নতুন রিভিউ বোর্ড গঠনের সুপারিশ করেছে।

চসিক ৫ সদস্যের তদন্ত কমিটি ৫ বছর আগে ধামাচাপা দেওয়া এ অনিয়ম উদঘাটন করে চূড়ান্ত প্রতিবেদন মেয়রের কাছে হস্তান্তর করেছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

মানবাধিকার বিষয়ে ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি

Next

কোভিড ও বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতা: একটি ব্যক্তিগত প্রতিফলন <h3>– ডাঃ আজিজ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme