Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার

-বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার

-বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে

ঢাকা, ১০ মে — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি পাঠ করে শোনান তিনি। সাংবাদিকদের প্রশ্ন গ্রহণ না করে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন অনুমোদনের মাধ্যমে এখন থেকে কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও ট্রাইব্যুনাল শাস্তি দিতে পারবে।

আওয়ামী লীগ এবং তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে বলে জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে সরকারি পরিপত্র শিগগিরই জারি করা হবে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। গত দুই দিন ধরে আন্দোলনকারীরা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এবং পরে শাহবাগে অবস্থান নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি ঘোষণা দেন ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির। এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান জানান, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাজসিক মোড়ে অবস্থান নেবেন।

রাত পৌনে নয়টার দিকে অবস্থানকারীরা সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর তারা সেখানেই অবস্থান নেন।

উল্লেখ্য, আন্দোলনকারীদের আরেকটি প্রধান দাবি ছিল “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ। এ বিষয়ে উপদেষ্টা জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সেই ঘোষণাপত্র চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।

 

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

Next

আগামী ২৭ ও ২৮ শে জুন ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ কেন? <h3>-ডা. আরিফ বাচ্চু

শেষ খবর

  • লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক নিহত, তদন্তে মেট্রোপলিটন পুলিশ
  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme