Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আনোয়ারায় কেইপিজেডে হচ্ছে বিশ্বমানের টেক্সটাইল ও ফ্যাশন ইনস্টিটিউট

-প্রশিক্ষণের সুযোগ পাবে ৭০ হাজার কর্মী

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আনোয়ারায় কেইপিজেডে হচ্ছে বিশ্বমানের টেক্সটাইল ও ফ্যাশন ইনস্টিটিউট

-প্রশিক্ষণের সুযোগ পাবে ৭০ হাজার কর্মী

৭০ হাজার কর্মীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিশ্বমানের টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইনস্টিটিউট নির্মাণ করছে কোরিয়ান ইপিজেড। গত রোববার দুপুরে ইয়ং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাকসাং ইনস্টিটিউটের নির্মাণকাজ উদ্বোধন করেন।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কিহাকসাং বলেন, এই প্রকল্পটি আমাদের সকল শিল্প–উন্নয়নকে সমন্বিত করার একটি বিশেষ আকর্ষণীয় ও আদর্শ প্রয়াস। আমার মনে হয় বিশ্বে একটি শিল্প জোনের মধ্যে একইসাথে উৎপাদনমুখী প্রতিষ্ঠান, রিসার্চ এন্ড ডেভোলাপমেন্ট সেন্টার ও এ ধরনের বিশেষায়িত প্রাতিষ্ঠানিক সুবিধা তথা ইনস্টিটিউট অন্য শিল্পজোনে নেই বললেই চলে। এ ধরনের একটি প্রকল্প স্থাপন করা আমার স্বপ্ন ছিল। আজ এটির বাস্তবায়ন ঘটছে। মূলত বিশ্বের একটি অন্যতম সেরা টেক্সটাইল এন্ড ফ্যাশন ইনস্টিটিউট হিসেবে এটিকে গড়ে তোলা হবে যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার লোক প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি কর্মদক্ষ ও ফ্যাশন ডিজাইনের সৃজনশীলতায় সক্ষম হতে পারে। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নতুন ও তরুণ শিক্ষার্থীরা টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন বিষয়ে বিশ্বমানের শিক্ষা অর্জন করে দেশের শিল্পখাতকে আরো এগিয়ে নিবে বলে আমি আশা রাখি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এইচ এন লি, ইয়ংওয়ানের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহীন উর রহমান, সব্যসাচী চৌধুরী, সিনিয়র মহাব্যবস্থাপক দিলীপকুমার দে, স্থপতি ইশতিয়াক জহির ও উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান প্রমুখ।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান জানান, ২০ একর জমিতে টেঙটাইল অ্যান্ড ফ্যাশন ইনস্টিটিউট কমপ্লেঙটি নির্মিত হচ্ছে। এর আয়তন হবে প্রায় ২ লাখ ৭৫ হাজার বর্গফুট। এর মধ্যে দুটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ডরমিটরি, একটি বিশেষায়িত অডিটরিয়াম ও একটি ইনডোর স্পোর্টস কমপ্লেঙ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আওয়ামী লীগের জন্য ১৪ দলীয় জোট এখন আর কতটা প্রয়োজনীয়?

Next

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে : নির্বাচন কমিশনার 

শেষ খবর

  • লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক নিহত, তদন্তে মেট্রোপলিটন পুলিশ
  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme