Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অক্সিজেন প্ল্যান্ট মালিকদের আন্দোলন প্রত্যাহার

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on অক্সিজেন প্ল্যান্ট মালিকদের আন্দোলন প্রত্যাহার
সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থেকে সরে এসেছে জাহাজভাঙা শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে অক্সিজেন প্ল্যান্ট মালিকদের সঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা। খবর বাংলানিউজের।

বৈঠক শেষে সংগঠনের নেতারা বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিনের কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করার প্রতিবাদে সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা শুক্রবার (গতকাল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ডাক দিয়েছিলাম। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের আশ্বাসে আমরা আমাদের অনির্দিষ্টকালের আন্দোলন স্থগিত করেছি।

এ সময় জেলা প্রশাসক বলেন, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রাখার ষোষণা দেন তারা। পরে আমি বিষয়টি জানতে পারি। তাদের সঙ্গে কথা বলে সন্ধ্যায় বৈঠক ডাকি। তারা সাড়া দিয়েছেন। ফলফসূ একটি আলোচনা হয়েছে। সীমা অক্সিজেন প্ল্যান্ট দুর্ঘটনার পর মালিককে আটক করা হয়। পরে তাকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যায়। এটি অনাকাক্সিক্ষত ঘটনা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আন্দোলন স্থগিত করেছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শোনার পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা তাকে ক্লোজড করি। যে পুলিশ সদস্য এ ঘটনা করেছে সে না বুঝে, অজ্ঞাতার কারনে করেছে।

জাহাজভাঙা শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সহসভাপতি জহিরুল ইসলাম রিংকু বলেন, ব্যবসায়ীদের হেয় করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। তিন ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সীমা অক্সিজেন প্ল্যান্ট মালিক পক্ষ। এটি কিন্তু নজিরবিহীন। আমাদের যে আন্দোলনের ডাক দিয়েছিলাম সেটি স্থগিত করেছি। সীমা অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রয়েছে। এটি খুব শিগগিরই চালু হবে। এটি আমাদের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অটোরিকশাকে ট্রলির ধাক্কা, প্রাণে বাঁচলেন ৩ যাত্রী

Next

অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায়

শেষ খবর

  • লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক নিহত, তদন্তে মেট্রোপলিটন পুলিশ
  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme