Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আউটার স্টেডিয়ামে আর মেলা হবে না

-১৬ মার্চের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ জেলা প্রশাসকের

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on আউটার স্টেডিয়ামে আর মেলা হবে না

-১৬ মার্চের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ জেলা প্রশাসকের

চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আগামী ১৬ মার্চের মধ্যে আউটার স্টেডিয়াম থেকে অবৈধ স্থাপনা সরাতে হবে। অন্যথায় ১৮ মার্চ অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। মাঠটিতে আর কোনো মেলার আয়োজন করা হবে না। মেলার জন্য জায়গা ঠিক করা হয়েছে। সলিমপুর মৌজায় অর্থাৎ ফৌজদারহাটের যে জায়গায় সম্প্রতি ফুল উৎসব (ডিসি পার্ক) করা হয়েছে সেটির পাশে এবং সি বিচ যাওয়ার পথে মেলার আয়োজন করা হবে।

গতকাল বৃহস্পতিবার আউটার স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে আউটার স্টেডিয়াম পুনরুদ্ধার ও সংস্কার নিয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে আউটার স্টেডিয়াম সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হয়েছে। উচ্ছেদ পরবর্তী মাঠটি সংরক্ষণ করা হবে। ঘাস লাগিয়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা হবে। জেলা প্রশাসক আরো বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৯১টি ইউনিয়ন রয়েছে। ১ বছরের মধ্যে ১৯১টি খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের পর সাবেক মেয়র সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও গণমাধ্যমের কাছে বক্তব্য রাখেন। তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাকে গুরুত্ব দিচ্ছি আমরা। এ জন্য খেলার মাঠগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আউটার স্টেডিয়ামকে দখলমুক্ত করা হবে। সেটিকে আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করতে চাই।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আগামী দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা নিষেধ 

Next

আইএলও কনভেনশন ১৯০ প্রসঙ্গে <h3>-ফজলুল কবির মিন্টু

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme