Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ


দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের পরীক্ষা কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ২০ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুন।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। তবে দুই বছর আগে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না বলে জানা গেছে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হলেও যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষা পদ্ধতিতে প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (CQ) অংশ অনুষ্ঠিত হচ্ছে। এ দুই অংশের মধ্যে কোনো বিরতি রাখা হয়নি। এমসিকিউ অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক—এই তিন অংশেই পৃথকভাবে পাস করতে হবে। এছাড়া পরীক্ষার খাতায় রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে OMR ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষা চলাকালে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীদেরও মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পড়ুন:  ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
ShareTweetSubscribe

Tags:

এসএসসি ২০২৬পরীক্ষার নির্দেশনাপাবলিক পরীক্ষাবাংলাদেশ শিক্ষাশিক্ষা বোর্ড
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, প্রকল্প বাতিলের দাবি

Next

সিআরবি ও এনসিটি ইস্যু সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা <h3>-ফজলুল কবিরমিন্টু

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme