Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

হামে আরও ১১ শিশুর মৃত্যু, টিকার বাইরে বহু শিশু

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on হামে আরও ১১ শিশুর মৃত্যু, টিকার বাইরে বহু শিশু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে। এ নিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হামের সংক্রমণ ঠেকাতে সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালালেও এখনো অনেক শিশু টিকার বাইরে রয়েছে। ইউনিসেফের দ্রুত যাচাই পদ্ধতি (আরসিএম) অনুযায়ী, শহরাঞ্চলে ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে প্রায় ১৫ শতাংশ শিশু এখনো হামের টিকা পায়নি।

রাজধানীর বিভিন্ন বস্তি ও ফুটপাত এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক অভিভাবক টিকার বিষয়ে জানেন না কিংবা ভুল ধারণার কারণে শিশুদের টিকা দিচ্ছেন না। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও দেখে টিকার প্রতি অনীহা প্রকাশ করছেন।

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজীর আহমেদ বলেন, টিকা নিয়ে মানুষের মধ্যে দ্বিধা দূর করতে ব্যাপক প্রচার, মাইকিং এবং স্বাস্থ্যকর্মীদের সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ShareTweetSubscribe

Tags:

ইউনিসেফটিকাদানশিশুস্বাস্থ্যস্বাস্থ্যঅধিদপ্তরহাম
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ

Next

স্থানীয় সরকার নির্বাচনে জামানত বাড়ানোর চিন্তা ইসির, বাদ যেতে পারে ভোটারের সইয়ের বিধান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme