Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া–জাপান, ট্রাম্পের আহ্বানেও অনড় অবস্থান

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া–জাপান, ট্রাম্পের আহ্বানেও অনড় অবস্থান

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে মিত্রদের সহায়তা চাওয়ার পরও সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে মিত্র দেশগুলোর কাছে সহযোগিতা চেয়ে আসলেও উভয় দেশই নিজ নিজ আইনি কাঠামোর সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও অস্ট্রেলিয়া সরাসরি সামরিক উপস্থিতি বাড়াতে আগ্রহী নয়। দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে বিমান মোতায়েন করা হলেও প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নেই।

তিনি বলেন, “এই জলপথের গুরুত্ব আমরা জানি। তবে আমাদের কাছে এমন কোনো অনুরোধ আসেনি, যার ভিত্তিতে আমরা সেখানে জাহাজ পাঠাবো।”

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির পার্লামেন্টে জানান, প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়নি টোকিও। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাধীনভাবে কী করা সম্ভব, তা আইনি কাঠামোর মধ্যে থেকে মূল্যায়ন করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ–এর সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় যুক্তরাষ্ট্র–জাপান জোটের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

এদিকে ইরান–সংলগ্ন এই প্রণালিতে অবরোধের আশঙ্কা বাড়ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। ইরানের প্রভাবশালী ব্যক্তিত্ব মোজতবা খামেনি কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক–পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Next

হরমুজ প্রণালি সচল রাখতে পদক্ষেপ ভাবছে ইউরোপীয় ইউনিয়ন: কায়া কালাস

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme