Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

হরমুজে ট্যাংকারে হামলার পর ইরানে ফের মার্কিন হামলা, যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on হরমুজে ট্যাংকারে হামলার পর ইরানে ফের মার্কিন হামলা, যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা

ইরানে আবারও হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ পাল্টা হামলার ঘটনা ঘটে। ফলে দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক নতুন করে হুমকির মুখে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর দুই সপ্তাহ আগে উভয় দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে সই করেন। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আলোচনা চললেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করে আসছে তেহরান ও ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ভোরে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ইরান ড্রোন হামলা চালায়। এর জবাবে ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে।

রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবে সামরিক নজরদারি, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

এদিকে শনিবারের ট্যাংকার হামলার আগে বৃহস্পতিবারও একটি মালবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা জানায়, সর্বশেষ হামলায় ট্যাংকারটির আংশিক ক্ষতি হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন।

তবে ট্যাংকারে হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করার চেষ্টা করা কয়েকটি জাহাজকে সতর্ক করতে গুলি ছোড়া হয়েছিল। এছাড়া শুক্রবার সিরিক বন্দরের তাহেরুই ঘাট এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তেহরান।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল সীমিত করে দেয় তেহরান। এতে শত শত জাহাজ উপসাগরীয় এলাকায় আটকা পড়ে এবং বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায়। তবে যুদ্ধবিরতির সমঝোতার পর ধীরে ধীরে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করলে তেলের দামও কিছুটা কমে আসে।

পড়ুন:  যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু ও নিখোঁজ: তদন্তের নির্দেশ Donald Trump-এর

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র চায় জাহাজগুলো ওমান উপকূলসংলগ্ন দক্ষিণ পথ ব্যবহার করুক। অন্যদিকে ইরান চায়, তাদের নিয়ন্ত্রণাধীন উত্তর দিকের নৌপথ দিয়েই আন্তর্জাতিক জাহাজ চলাচল করুক।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি শনিবার সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিষয়ে ইরানের নির্দেশনা অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetSubscribe

Tags:

ইরানতেলবাহী ট্যাংকারযুক্তরাষ্ট্রযুদ্ধবিরতিহরমুজ প্রণালি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

কাঁটাবনে ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন: দগ্ধ দুই যুবকের মৃত্যু

Next

কোকেন পাচারে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চক্র

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme