Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন আজ: বন্দর ইজারা প্রতিহতে কঠোর কর্মসূচির ইঙ্গিত

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন আজ: বন্দর ইজারা প্রতিহতে কঠোর কর্মসূচির ইঙ্গিত

 

আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ। কেন্দ্রীয় স্কপ নেতৃবৃন্দের মধ্যে থাকবেন আব্দুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, তপন দত্ত, আহসান হাবিব বুলবুল, এ.এ.এম ফয়েজ হোসেন এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

কনভেনশনে লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিল এবং এনসিটিসহ চট্টগ্রাম বন্দর বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার “ষড়যন্ত্র” প্রতিহতের বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য হিসেবে উঠবে। শ্রমিক নেতারা মনে করছেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরসমূহ বেসরকারি বা বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা শ্রমিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য বড় হুমকি তৈরি করছে। এ বিষয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কনভেনশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্রমিক নেতারা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির বিষয়েও তারা ভাবছেন। বন্দর ইজারা বন্ধে আন্দোলনকে সর্বস্তরের শ্রমিক সমাজের অংশগ্রহণে ব্যাপক পরিসরে গড়ে তোলার বিষয়ে কনভেনশনে সিদ্ধান্ত হতে পারে।

এছাড়া সকল শ্রমিকের আইনি স্বীকৃতি ও তথ্য ভান্ডার গঠন, স্থায়ী শ্রম কমিশন গঠন করে মর্যাদাপূর্ণ জাতীয় মজুরি নির্ধারণ, সামাজিক সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, সংগঠনের স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং স্কপের ৯ দফা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণও কনভেনশনের আলোচনায় গুরুত্ব পাবে।

কনভেনশনে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। শ্রমিক অধিকার, বন্দর রক্ষা আন্দোলন এবং সম্ভাব্য কঠোর কর্মসূচিকে কেন্দ্র করে এই কনভেনশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

বার্তা প্রেরক

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠল: ১০ জনের মৃত্যু, আহত ছয় শতাধিক

Next

স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত <h3>-২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি ঘোষণা

শেষ খবর

  • লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক নিহত, তদন্তে মেট্রোপলিটন পুলিশ
  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme