Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদ, পরিকল্পনা বাতিলের দাবি

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদ, পরিকল্পনা বাতিলের দাবি


সিআরবিতে পরিবেশ ধ্বংস করে পুনরায় হাসপাতাল নির্মাণের উদ্যোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটি এবং বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা বলেন, সিআরবি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সবুজ ও ঐতিহাসিক এলাকা—এখানে হাসপাতালের নামে কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা পরিবেশ ও নগর জীবনের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিতে পারে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিগত পতিত সরকার অতীতে জনমতের চাপে এ ধরনের গণবিরোধী উদ্যোগ বাতিল করতে বাধ্য হয়েছিল। তাই আবারও জনমত উপেক্ষা করে একই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে তা কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাতিল করে নগরীর বিদ্যমান সবুজ এলাকা সংরক্ষণ এবং নতুন উন্মুক্ত পরিসর গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান; বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মোঃ মিজান; কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন; হোটেল সেন্টমার্টিন এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ মিজান ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক; ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ বাবুল হোসেন আনিস ও সাধারণ সম্পাদক মহিন উদ্দিন; হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ ও সাধারণ সম্পাদক নূর আলম; পাহাড়তলী মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সমীরণ দাশ ও সাধারণ সম্পাদক ননী গোপাল দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ShareTweetSubscribe

Tags:

CRBটিইউসিপরিবেশবাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসিআরবি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লঞ্চভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব <h3>-ডিজেলের দাম বাড়ায় পরিচালন ব্যয় বৃদ্ধি, ভাড়া সমন্বয়ের দাবি লঞ্চ মালিকদের

Next

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা ২০২৬, থাকছে ১৪টি বিশেষ নির্দেশনা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme