Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

সংসদ ভবন ঘিরে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on সংসদ ভবন ঘিরে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
১৭ অক্টোবর ২০২৫ | দুপুর ২:৩০

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় শুক্রবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে বিক্ষোভরত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের মধ্যেই বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং সড়কে আগুন ধরিয়ে দেয়। বিশেষ করে সংসদ সদস্য হোস্টেলের সামনের সড়কে টায়ার ও অন্যান্য জিনিষপত্র জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

আন্দোলনের পেছনে দাবি কী?
জুলাই মাসে সংঘটিত কথিত ‘জুলাই অভ্যুত্থানে’ আহত ছাত্র ও জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে তিন দফা দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করেই তারা সকাল থেকে সংসদ এলাকা ঘিরে বিক্ষোভ শুরু করেন।

গাড়ি চলাচল বন্ধ, নিরাপত্তা বাড়ানো হয়েছে
সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এমনকি সাধারণ পথচারীদের চলাচলেও রয়েছে কড়াকড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ছাড়াও র‍্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

১২ নম্বর গেট কেন্দ্রিক উত্তেজনা চরমে
সংসদ ভবনের ১২ নম্বর গেটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট বন্ধ করে রাখলেও আন্দোলনকারীরা বারবার গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে অবস্থান করছেন। গেটের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী।

সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানির হাতে তুলে দেওয়া চলবেনা -বাসদ(মার্কসবাদী)

Next

কমরেড আহসান উল্লাহ চৌধুরীর জীবনাবসান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme