Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, আহত ১০

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি ফল উৎসব অনুষ্ঠান শুরুর আগেই হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির নেতা-কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, ছাত্রদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে মোটরসাইকেল বহর নিয়ে একদল দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা মঞ্চ ও প্যান্ডেলে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়।

হামলায় এনসিপির উপজেলা সংগঠক আল ফারাবী, জাতীয় যুবশক্তি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ইমন, এনসিপির জেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তারেকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আল ফারাবীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং প্রধান বক্তা হিসেবে দলের কেন্দ্রীয় সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের উপস্থিত থাকার কথা ছিল। ঘটনার পর বিকেল সাড়ে চারটার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনাস্থলে পৌঁছান।

এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান অভিযোগ করেন, জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, শুক্রবার রাতেও অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল এবং অনুষ্ঠান না করার জন্য হুমকি দেওয়া হয়েছিল।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পড়ুন:  হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, সারজিস আলমকে ব্যাংকে অবরুদ্ধ; সংঘর্ষে আহত অন্তত ১৫

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে সুলতান মাহমুদ বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। শুধু শুধু আমার নাম জড়ানো হচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এনসিপির পূর্বনির্ধারিত অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগে দুই থেকে তিনজন দুর্বৃত্ত মঞ্চের কিছু বাঁশ ভাঙচুর করে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetSubscribe

Tags:

এনসিপিনারায়ণগঞ্জ সংবাদমঞ্চ ভাঙচুররাজনৈতিক সহিংসতারূপগঞ্জ
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

৬৯ বছরেও সংকট কাটেনি চমেক হাসপাতালে <h3>-২,২০০ শয্যার বিপরীতে ভর্তি সাড়ে ৩ হাজার রোগী, জনবল ও যন্ত্রপাতির ঘাটতিতে সেবায় চাপ

Next

পল্লবীতে শিশুধর্ষণ ও হত্যাকাণ্ড: ঘটনার ১৯ দিনের মাথায় দুই আসামির মৃত্যুদণ্ড

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme