Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

মতামত

মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব বাতিলের দাবিতে এনবিআরে স্মারকলিপি, মানববন্ধন

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব বাতিলের দাবিতে এনবিআরে স্মারকলিপি, মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর (এআইটি) আরোপ না করার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একই দাবিতে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার বাইকাররা।

বাইকারদের অভিযোগ, আসন্ন বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের আলোচনা চলছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাইকারদের পক্ষে স্মারকলিপি জমা দেন এ কে এম ইমন। মানববন্ধনে বক্তব্য দিয়ে তিনি বলেন, ভারতে যে মোটরসাইকেলের দাম প্রায় ১ লাখ টাকা, বাংলাদেশে তা কিনতে হয় প্রায় ৩ লাখ টাকায়। এরপরও রাইড শেয়ার ও পণ্য পরিবহনের মতো পেশায় জীবিকা নির্বাহের জন্য অনেকেই মোটরসাইকেলের ওপর নির্ভরশীল। নতুন কর আরোপ করা হলে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা বলেন, বর্তমানে মোটরসাইকেল শুধু শখের বাহন নয়, বরং অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাইড শেয়ার চালকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যমে পরিণত হয়েছে। যানজট এড়িয়ে দ্রুত ও স্বল্প খরচে চলাচলের জন্য অনেকেই মোটরসাইকেলের ওপর নির্ভর করছেন।

নারী বাইকাররাও মানববন্ধনে অংশ নেন। তাঁদের একজন লিমা শিমু বলেন, গণপরিবহনের অপ্রতুলতা ও নিরাপত্তাহীনতার কারণে তিনি ঝুঁকি নিয়েই মোটরসাইকেল ব্যবহার শুরু করেছেন। অতিরিক্ত কর আরোপ করা হলে নারীদের চলাচলে আর্থিক চাপ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

স্মারকলিপিতে বলা হয়, মোটরসাইকেল ব্যবহারকারীরা ইতোমধ্যে নিবন্ধন ফি, রোড ট্যাক্স, ফিটনেস ফি, বিমা এবং জ্বালানির ওপর বিভিন্ন ধরনের কর পরিশোধ করছেন। এর সঙ্গে নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।

বক্তারা মোটরসাইকেলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা না করে সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিবহনমাধ্যম হিসেবে মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি প্রস্তাবিত অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে অংশ নেওয়া বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ী মুর্শেদ আলম বলেন, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ায় এমনিতেই বাইক চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন কর আরোপ করা হলে অনেকেই মোটরসাইকেল বিক্রি করে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ShareTweetSubscribe

Tags:

অগ্রিম আয়করএনবিআরবাইকার মানববন্ধনমোটরসাইকেল কর২০২৬-২৭ বাজেট
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার ও জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ

Next

র‍্যাম্প ও টয়লেট না থাকলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স <h3>-রেস্তোরাঁ, হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা বাধ্যতামূলক করছে সরকার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme