Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

‘মানবিক করিডর’ নিয়ে সরকারের ব্যাখ্যায় কাটেনি সন্দেহ, সংশয়

-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যে সংশয় কি কাটল?

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on ‘মানবিক করিডর’ নিয়ে সরকারের ব্যাখ্যায় কাটেনি সন্দেহ, সংশয়

-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যে সংশয় কি কাটল?


রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে জোর আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষাপটে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিলেও নানা প্রশ্ন ও সংশয় কাটেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে বিএনপি ও সমমনা দলগুলো সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। তারা এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক ও অনিশ্চিত বলে মনে করছে।

সরকার দাবি করেছে, এই উদ্যোগ সম্পূর্ণভাবে মানবিক বিবেচনায় নেয়া হয়েছে এবং এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবে বাস্তবে এ নিয়ে ভিন্নমত রয়েছে সরকারের একাধিক অংশীজনের মধ্যেও।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্টভাবে বলেন, “রাখাইনে মানবিক করিডর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমেই গ্রহণ করতে হবে এবং তা অবশ্যই সংবিধানসম্মত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে।”

এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত মিলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্তে সেনাবাহিনী পুরোপুরি একমত নয়।

অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে রাখাইন সংক্রান্ত আলোচনাকে “গুজব” বলে উড়িয়ে দেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার বক্তব্যে পরিস্থিতি আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন একটি স্পর্শকাতর বিষয়ে স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা না থাকলে জনমনে উদ্বেগ বাড়বে এবং ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

<h4>অফিসার্স অ্যাড্রেস <h3>গুজব–ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান <h2>-আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা অপপ্রচার, উসকানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাপ্রধান।

Next

Prijava na Hrvatski Vavada casino jednostavno

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme