Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচ নতুন উপজেলা গঠনের অনুমোদন

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচ নতুন উপজেলা গঠনের অনুমোদন

বগুড়া সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

নিকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে বগুড়া যুক্ত হয়ে সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়াবে ১৩টিতে।

এছাড়া পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হলে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৫০০টিতে।

ShareTweetSubscribe

Tags:

নতুন উপজেলানিকার বৈঠকপ্রশাসনিক পুনর্বিন্যাসবগুড়া সিটি করপোরেশনবাংলাদেশ সরকার
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে আন্দোলনের আহ্বান

Next

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme