Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

‘পায়রা বিদ্যুৎ কেন্দ্রে মাসে গচ্চা ১৮০ কোটি টাকা’

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ‘পায়রা বিদ্যুৎ কেন্দ্রে মাসে গচ্চা ১৮০ কোটি টাকা’
সংবাদপত্র

পায়রায় ১ মাসে গচ্চা ১৮০ কোটি টাকা। যুগান্তরের প্রথম পাতার শিরোনাম।

সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার কারণে বন্ধ থাকার পরও পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ১৮০ কোটি টাকা। বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ হিসাবে এ টাকা গচ্চা দিতে হবে সরকারকে।

চুক্তি অনুযায়ী কোনো কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনলে প্রতি ইউনিট (পার কিলোওয়াট আওয়ার) বিদ্যুতের জন্য পায়রাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে ৪ টাকা। সে হিসাবে ১ মাসে ১৩২০ মেগাওয়াটের জন্য দিতে হবে ১৮০ কোটি টাকার বেশি অর্থ।

সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বন্ধ থাকায় একদিকে বিদ্যুতের অভাবে দেশব্যাপী মানুষজন চরম কষ্ট ভোগ করছেন অপরদিকে অহেতুক ক্যাপাসিটি চার্জে খালি হচ্ছে সরকারের কোষাগার। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।

Another power plant shut due to fuel crisis – ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম।

বলা হচ্ছে জ্বালানি সংকটে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালিতে দেশের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে।

মূলত পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবার পর কয়লা চালিত বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র কাজে লাগানো হয়, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল।

তবে শুক্রবারের বৃষ্টি তাপমাত্রা কমিয়ে দিয়েছে ও একইসাথে বিদ্যুতের চাহিদাও নামিয়ে এনেছে।

রাজধানীসহ সারাদেশে ঝুম বৃষ্টি – দৈনিক সংবাদের প্রথম পাতার খবর।

বলা হয় টানা কয়েক দিনের তীব্র রোদ আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে কাহিল হয়ে পড়েছিলেন রাজধানীসহ সারাদেশের মানুষ।

শুক্রবার সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জেলাতে বৃষ্টির দেখা মিলছে। ফলে স্বস্তির বৃষ্টিতে, জনমনে দেখা দিয়েছে প্রশান্তি। তবে দুদিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম – স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী, কমেছে তাপমাত্রা, নিয়ন্ত্রণে আসছে লোডশেডিংও।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

Бонусы без депозита в казино 2026 года

Next

‘সুষ্ঠু নির্বাচন কোন প্রক্রিয়ায় জানতে চাইবে যুক্তরাষ্ট্র’

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme