Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ—ফেব্রুয়ারিতে ভোট দেখছেন না জিল্লুর রহমান

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ—ফেব্রুয়ারিতে ভোট দেখছেন না জিল্লুর রহমান

জনপ্রিয় টিভি উপস্থাপক ও বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, বর্তমান সরকারের অধীনে তিনি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দেখছেন না। তাঁর মতে, নির্বাচন হলেও তা হবে অতীতের মতোই একটি “ফার্সিকাল ইলেকশন”—২০১৪, ২০১৮ বা ২০২৪-এর নির্বাচনের মতো। তিনি প্রশ্ন তোলেন—নির্বাচনের প্রস্তুতি কোথায়, সরকারের সদিচ্ছা কোথায়, রাজনৈতিক দলগুলোর তৎপরতাই বা কোথায়?

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিগত ১৪ মাসে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে নির্বাচন অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। বিএনপিও সরকারের ওপর নির্বাচন নিয়ে চাপ তৈরি করতে পারেনি।

তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, প্রথমবারের মতো তিনি স্পষ্ট করেছেন যে দেশে ফেরা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়; কিছু বিষয় নিয়ন্ত্রিত হয় অন্যদের দ্বারা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তিনি ফিরবেন বলে জানিয়েছেন।

জিল্লুর রহমান মনে করেন, বর্তমান রাজনৈতিক স্থবিরতা, দলগুলোর জোট নিয়ে বিভ্রান্তি এবং নিরাপত্তা উপদেষ্টার বিদেশ সফরের ধারাবাহিকতা সামনে বড় ধরনের ঘটনাবহুল সময়ের ইঙ্গিত বহন করে। সঠিক রাজনীতি ও নির্বাচিত সরকার থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

শেষে তিনি দেশ ও দলীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

প্রান্তিকতা, বিশ্বাস ও বাম রাজনীতির সংকট: অতীত থেকে বর্তমানের পাঠ <h3>-অধ্যাপক কানাই দাশ

Next

টিইউসি চট্টগ্রাম জেলার কর্মীসভা অনুষ্ঠিত <h3>– বন্দর ইজারা বন্ধের দাবিতে আগামীকাল লালপতাকা মিছিল

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme