Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ধারাবাহিক প্রবৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর: পাঁচ বছরে রাজস্ব আয়ে গড় বৃদ্ধি ১৩.৮ শতাংশ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ধারাবাহিক প্রবৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর: পাঁচ বছরে রাজস্ব আয়ে গড় বৃদ্ধি ১৩.৮ শতাংশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ও উদ্বৃত্তে গত পাঁচ বছরে ধারাবাহিক ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে বন্দরের রাজস্ব আয়ের গড় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩.৮ শতাংশ। একই সময়ে রাজস্ব উদ্বৃত্তের গড় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮.৪২ শতাংশে। সেবার মান অক্ষুণ্ন রেখে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখার ফলেই এই ইতিবাচক অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫,৪৬০.১৮ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় হয়েছে ২,৩১৭.৫০ কোটি টাকা। ফলে কর্পোরেট করের আগে রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩,১৪২.৬৮ কোটি টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০২৪ সালে বন্দরের রাজস্ব আয় ছিল ৫,০৭৬.৭৫ কোটি টাকা, ব্যয় ২,১৫৩.৫৮ কোটি টাকা এবং উদ্বৃত্ত ছিল ২,৯২৩.১৭ কোটি টাকা। একইভাবে ২০২৩ সালে আয় ছিল ৪,১৬৫.১৯ কোটি টাকা, ব্যয় ২,০২২.০৮ কোটি টাকা এবং উদ্বৃত্ত দাঁড়ায় ২,১৪৩.১১ কোটি টাকায়। ২০২২ ও ২০২১ সালেও রাজস্ব আয় ও উদ্বৃত্তে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভ্যাট, কর ও কর বহির্ভূত রাজস্ব (এনটিআর) মিলিয়ে ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাতীয় কোষাগারে জমা দিয়েছে ১,৮০৪.৪৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশের বেশি। এর মধ্যে কর বাবদ ৭৯৫.০৪ কোটি টাকা, ভ্যাট বাবদ ৮০৯.৪৩ কোটি টাকা এবং এনটিআর হিসেবে ২০০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে।

গত পাঁচ বছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভ্যাট, কর ও কর বহির্ভূত আয় হিসেবে জাতীয় কোষাগারে মোট ৭,৫৮০ কোটি টাকার বেশি অর্থ জমা দিয়েছে। এ সময়ে কর থেকেই এসেছে সর্বোচ্চ অংশ, যা সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা স্পষ্ট করে।

বিশ্লেষকরা বলছেন, কার্যকর আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং বন্দর পরিচালনায় দক্ষতা বৃদ্ধির কারণেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আয় ও উদ্বৃত্ত—দুই ক্ষেত্রেই এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকলে জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক বলেন, “চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।”

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

চার প্রশ্নে এক ভোট—গণভোট নয়, গণমতের বিকৃতি <h3>-ফজলুল কবির মিন্টু

Next

ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত <h3>-মহেশখালীতে ভোটার অধিকার ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সচেতনতামূলক আয়োজন

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme