Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

দেশের ইতিহাসে প্রথমবার—আমেরিকা থেকে সরকারিভাবে গম আসছে চট্টগ্রাম বন্দরে

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on দেশের ইতিহাসে প্রথমবার—আমেরিকা থেকে সরকারিভাবে গম আসছে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম, ২৫ অক্টোবর:
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকা থেকে সরকারিভাবে আমদানিকৃত প্রায় ৫৭ হাজার টন গম নিয়ে একটি জাহাজ আগামীকাল শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করছে। সরকারের এই আমদানি উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে ট্রেড ব্যালেন্স রক্ষা করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আমেরিকা থেকে মোট ২ লাখ ৪২ হাজার টন গম আমদানির চুক্তি হয়েছে। প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫০ টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি কাল চট্টগ্রাম পৌঁছাচ্ছে। এ চালানের গমের মূল্য ১ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৯০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৯ কোটি ৮২ লাখ টাকা।

এ চালানের গমের স্যাম্পল পরীক্ষা ও মান যাচাইয়ের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম  গতকাল (শুক্রবার) চট্টগ্রামে এসেছে। তারা  আজ বহির্নোঙরে গিয়ে গমের স্যাম্পল সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করবেন।

খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বর মাসের মধ্যে আমেরিকা থেকে চুক্তির বাকি গমের জাহাজগুলোও চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এসব গম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যবহার করা হবে।

সূত্র জানায়, বাংলাদেশের বার্ষিক গমের চাহিদা ৮০ লাখ টনের বেশি, যেখানে দেশে উৎপাদন হয় প্রায় ১১ লাখ টন। ফলে বাকি চাহিদা পূরণে প্রতিবছর বিপুল পরিমাণ গম আমদানি করতে হয়। বর্তমানে দেশের গম আমদানির প্রায় ৫৪ শতাংশ রাশিয়া থেকে, ১৪ শতাংশ ইউক্রেন থেকে আসে। এছাড়া ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ও উরুগুয়ে থেকেও গম আমদানি করা হয়।

তবে এবারই প্রথম সরকার আমেরিকা থেকে সরকারিভাবে গম আমদানি করছে। জানা গেছে, মার্কিন প্রশাসনের বাণিজ্য ঘাটতি কমানোর চাপ এবং দ্বিপাক্ষিক ট্রেড ব্যালেন্সের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০২ মার্কিন ডলার, যেখানে চুক্তিতে ১০ শতাংশ প্লাস–মাইনাস শর্ত রাখা হয়েছে।

সরকারি গম খালাসে যুক্ত সেভেন সীজ শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি আলী আকবর জাহাজের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জাহাজটি বহির্নোঙরে পৌঁছাচ্ছে, বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানা যাবে।”

এদিকে, দ্বিতীয় জাহাজ ‘এমভি স্পার এরিস’ ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে আগামী ২৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। নভেম্বর মাসে আরও দুটি জাহাজে আমেরিকার বাকি গম আসবে বলে সংশ্লিষ্ট সূত্র আশা প্রকাশ করেছে।

সূত্র মতে, আমেরিকার গমের মান রাশিয়া বা ইউক্রেনের তুলনায় উন্নত হলেও দূরত্ব বেশি হওয়ায় পরিবহন খরচ কিছুটা বেড়েছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

কমরেড আহসান উল্লাহ স্মরণে শোকসভা কমিটি গঠিত<h3>-রথিন সেন চেয়ারম্যান, খোদেজা বেগম সদস্য সচিব

Next

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্বে থাকবে: সরকার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme