Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

দিল্লিতে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা: ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে পদক্ষেপ নেবে সরকার

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on দিল্লিতে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা: ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে পদক্ষেপ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

সোমবার সকালে সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেখানে ঠিক কী ঘটেছে, কেন একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং পরে কী পরিস্থিতিতে অনুমতি দেওয়া হয়—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগেই আনুষ্ঠানিকভাবে ভারতের কর্তৃপক্ষকে জাহেদ উর রহমানের সফরের বিষয়টি জানানো হয়েছিল। এরপরও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের নির্দেশনার পর প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

আজ থেকে দিল্লিতে শুরু হওয়া দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টার সফরের বিষয়টি অবহিত করেছিল। পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ফোনেও যোগাযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সফরের বিষয়ে আগাম কূটনৈতিক অবহিতকরণ এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ থাকার পরও বিমানবন্দরে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়া অস্বাভাবিক ও রহস্যজনক।

সরকারি সূত্র জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ বিবেচনা করা হবে।

পড়ুন:  স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা: জাহেদ উর রহমান
ShareTweetSubscribe

Tags:

আইওআরএ বৈঠককূটনৈতিক ঘটনাজাহেদ উর রহমানদিল্লি বিমানবন্দরভারত-বাংলাদেশ সম্পর্ক
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: যুদ্ধের অবসান, খুলছে হরমুজ প্রণালি

Next

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিতে ইসরায়েলে ক্ষোভ ও হতাশা, মানতে নারাজ নেতানিয়াহু সরকার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme