Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

টিইউসি চট্টগ্রাম জেলার  উদ্যোগে লালপতাকা মিছিল

-৫ ডিসেম্বর স্কপের শ্রমিক-জনসভা সফল  করার আহ্বাণ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on টিইউসি চট্টগ্রাম জেলার  উদ্যোগে লালপতাকা মিছিল

-৫ ডিসেম্বর স্কপের শ্রমিক-জনসভা সফল  করার আহ্বাণ

টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ বিকাল ৩টায় প্রবর্তক মোড়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক লালপতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কাজিরদেউরীতে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।
কর্মীসভায় বক্তব্য দেন সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরী সভাপতি শামসুর রহমান স্বপন এবং মোঃ সেলিম উদ্দিন। এছাড়া সংগঠনের পক্ষে বক্তব্য দেন  টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলি–সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল সেন্ট মার্টিনের সিবিএ সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী ইউনিয়নের নেতা ননী গোপাল দাশ ও নারী নেতা আদুরী কনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করা এবং লালদিয়ার চর ও পানগাঁও এর ইজারা চুক্তি বাতিলের দাবিতে আগামী ৫ ডিসেম্বর সাগরিকাতে শ্রমিক-জনসভা স্ফল করার আহ্বাণ জানানো হয়।

সভাপতি তপন দত্ত তাঁর বক্তব্যে বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরেও সরকারের যদি বোধোদয় না হয় তাহলে আরো জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বাংলাদেশের শ্রমিক এবং সচেতন জনগন কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেবে না।

তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শ্রমিকেতা তপন দত্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সভায় অন্যান্য নেতৃবৃন্দ,  শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রামে বিশ্ব স্মরণ দিবস ২০২৫: সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন

Next

সরকারকে পাশ কাটিয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি—আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme