Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

জলাবদ্ধতা কমাতে খালের বাঁধ অপসারণের নির্দেশ, কাজ পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on জলাবদ্ধতা কমাতে খালের বাঁধ অপসারণের নির্দেশ, কাজ পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। এ সময় তিনি নগরীর গুরুত্বপূর্ণ দুই খাল—জামালখান খাল ও হিজরা খালের সংস্কার কাজে দেওয়া অস্থায়ী বাঁধ অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে কর্মরত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত বাঁধ অপসারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে এ পদক্ষেপ জরুরি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে মোট ৩৬টি খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩৪টি খালের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে জামালখান খাল ও হিজরা খালের কাজ চলমান রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল সংস্কারের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে অস্থায়ী বাঁধ দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে এসব বাঁধ পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে কিছু এলাকায় জলজটের পরিস্থিতি তৈরি করে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত খালের সংশ্লিষ্ট অংশের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ক্যাপ্টেন মোহাম্মদসহ ইঞ্জিনিয়ার কোরের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

মে দিবসের মায়াকান্না, শ্রমিকের অন্ধকার বাস্তবতা <h3>-ফজলুল কবির মিন্টু

Next

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে যোগ দিলেন নতুন সদস্যরা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme