Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রামে নিত্যপণ্যের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

– ভোজ্যতেল ও জ্বালানীতেল নিয়ে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on চট্টগ্রামে নিত্যপণ্যের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

– ভোজ্যতেল ও জ্বালানীতেল নিয়ে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি


চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দাবি করা হয়।

ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানীতেল নিয়ে পরিকল্পিত কারসাজির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, বাজার তদারকির দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। তারা বিভিন্ন অজুহাতে ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা করছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানীতেলের ক্ষেত্রেও কৃত্রিম সংকট তৈরি করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, একটি প্রভাবশালী মহল সরকারের কাছে ভুল তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করছে। ফলে ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি দ্রুত বাজারের সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোচিফ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির, এম এ হোসেনসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে ক্যাব।

মানববন্ধনে ক্যাব চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, যুব ক্যাব এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।#চট্টগ্রাম #ক্যাব

পড়ুন:  রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ
ShareTweetSubscribe

Tags:

জ্বালানীতেলনিত্যপণ্যবাংলাদেশবাজারসিন্ডিকেটভোক্তাঅধিকারভোজ্যতেলমানববন্ধন
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ, পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রাধান্যে

Next

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme