Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চকোরিয়ার হারবাংয়ে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তার মৃত্যু, নির্মোহ তদন্তের দাবি

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on চকোরিয়ার হারবাংয়ে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তার মৃত্যু, নির্মোহ তদন্তের দাবি

কক্সবাজারের চকোরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে এক সাহসী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা রুপন কান্তি দে, যিনি সততা ও সাহসিকতার জন্য স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন।

জানা গেছে, দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তবে তার এই মৃত্যুকে ঘিরে ভিন্নমত দেখা দিয়েছে। কিছু মহল থেকে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, যা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

নিহতের স্বজনরা বলছেন, রুপন কান্তি দে ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সাহসী একজন কর্মকর্তা। জীবনের ঝুঁকি নিয়ে তিনি মাদকের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তাই তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, “আমাদের প্রিয়জনের মৃত্যু যেন আড়াল না হয়। আমরা তার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। পাশাপাশি তার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা ও ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া এলাকার সন্তান হওয়ায়, স্থানীয়দের আশা তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

এছাড়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জেলা পর্যায়ের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

নিহত রুপন কান্তি দে’র পরিবারে ছোট ছোট সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সর্বস্তরের মানুষ এই সাহসী পুলিশ কর্মকর্তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ShareTweetSubscribe

Tags:

চকোরিয়াতদন্ত দাবিমাদকবিরোধী অভিযানরুপন কান্তি দেহারবাং
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার <h3>-বারিধারা ডিওএইচএস থেকে ডিবির অভিযান, একাধিক মামলার অভিযোগ

Next

ইরানে হামলা জোরদারের আহ্বান? <h3>-ট্রাম্পকে ‘ঐতিহাসিক সুযোগ’ দেখাচ্ছেন সৌদি যুবরাজ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme