Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

কমরেড আহসান উল্লাহ চৌধুরী স্মরণ সভা অনুষ্ঠিত

-গণমানুষের নেতা হিসেবে আজীবন সংগ্রামের কথা স্মরণ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on কমরেড আহসান উল্লাহ চৌধুরী স্মরণ সভা অনুষ্ঠিত

-গণমানুষের নেতা হিসেবে আজীবন সংগ্রামের কথা স্মরণ

প্রয়াত কমরেড আহসান উল্লাহ চৌধুরীর স্মরণে আজ বিকাল ৪টায় স্থানীয় টিআইসি মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন  টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি শ্রমিকনেতা তপন দত্ত এবং সঞ্চালনা করেন টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. এম. আকাশ। স্বাগত বক্তব্য দেন ফজলুল কবির মিন্টু।

স্মরণ সভায় বক্তৃতা করেন নূরজাহান খান, অধ্যাপক কানাই দাশ, ডা. এ. কিউ. এম. সিরাজুল ইসলাম, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, শ্রমিকনেতা কাজি শেখ নূরুল্লাহ বাহার এবং কবি ও সাংবাদিক ওমর কায়সার।

কমরেড আহসান উল্লাহ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর ছেলে রহমত উল্লাহ চৌধুরী সুজন এবং তার কণ্যা ডঃশামসুন নাহার চৌধুরী লোপা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. এম. আকাশ বলেন, কমরেড আহসান উল্লাহ চৌধুরী ছিলেন একজন সৎ, নির্ভীক এবং গণমানুষের নেতা। মানুষের দুঃখ-কষ্টে তিনি গভীরভাবে ব্যথিত হতেন। একই সঙ্গে শাসকগোষ্ঠীর ভিত নাড়িয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণেও তিনি কখনো কুণ্ঠাবোধ করতেন না। তাঁর চরিত্রে আমরা দুইটি দিক স্পষ্টভাবে দেখতে পাই—একদিকে তিনি ছিলেন কোমল হৃদয়ের মানুষ, অন্যদিকে দৃঢ়চেতা ও আপসহীন সংগ্রামী।

তিনি আরও বলেন, গরিব মেহনতি মানুষের মুক্তির জন্য সমাজতান্ত্রিক অর্থনীতির কোনো বিকল্প নেই—এই বিশ্বাস থেকেই আহসান উল্লাহ চৌধুরী আজীবন শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা বিনির্মাণে তাঁর মেধা ও শ্রম নিয়োজিত রেখেছিলেন।

সভাপতির বক্তব্যে শ্রমিকনেতা তপন দত্ত কমরেড আহসান উল্লাহ চৌধুরীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড আহসান উল্লাহ চৌধুরীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের শ্রমিক ও গণআন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে অর্ধবার্ষিকী দুর্ঘটনা রিপোর্ট উপস্থাপন <h3>-৩২ দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৮ জন

Next

বিজয় দিবসে সিপিবির জাতীয় পতাকা মিছিল, স্বাধীনতা রক্ষার শপথ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme