Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

অন্যান্য

কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় মগনামা ইউনিয়নে ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ‘Emergency Food Assistance for Rohingya and Host Communities in Bangladesh-2026’ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সহায়তা বিতরণ কার্যক্রমে অংশ নেন অসচ্ছল পরিবার, বয়স্ক নারী-পুরুষ, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় মোট ৬০ হাজার পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৪২ হাজার রোহিঙ্গা এবং ১৮ হাজার স্থানীয় পরিবার অন্তর্ভুক্ত।

প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণসহ একটি খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন মানিক, স্থানীয় জনপ্রতিনিধি কাসেম উদ্দিন, মনোয়ারা বেগম, সরওয়ার কামাল ও নূর মোহাম্মদসহ আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা ম্যানেজার জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।

আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করছেন।

উল্লেখ্য, এর আগে একই প্রকল্পের আওতায় ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় এবং রোহিঙ্গা ক্যাম্পে ১২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

আইএসডিই বাংলাদেশের কর্মকর্তারা বলেন, এ ধরনের উদ্যোগ রোহিঙ্গা সংকট মোকাবিলার পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি KSrelief-এর সহযোগিতায় এই কার্যক্রম রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করছে।

পড়ুন:  কক্সবাজারে বন্যাদুর্গত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই বাংলাদেশ, দ্বিতীয় ধাপে পেল আরও ১ হাজার পরিবার
ShareTweetSubscribe

Tags:

KSreliefআইএসডিইকক্সবাজারখাদ্য সহায়তাপেকুয়ামগনামারোহিঙ্গা
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ট্রাম্পকে অপসারণের দাবি এনএএসিপির: অভিশংসন ও ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান

Next

মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি: দুই সপ্তাহের যুদ্ধবিরতি, তবে লেবাননে ইসরায়েলি হামলায় অনিশ্চয়তা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme