Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

এনসিটি-সিসিটি একীভূত করে পরিচালনার প্রস্তাব ডিপি ওয়ার্ল্ডের, আবারও উত্তপ্ত চট্টগ্রাম বন্দর

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on এনসিটি-সিসিটি একীভূত করে পরিচালনার প্রস্তাব ডিপি ওয়ার্ল্ডের, আবারও উত্তপ্ত চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ঘিরে শ্রমিক আন্দোলন ও ইজারা স্থগিতের ঘটনার পর আবারও আলোচনায় এসেছে বিদেশি অপারেটরের হাতে বন্দর পরিচালনার বিষয়টি। এবার শুধু এনসিটি নয়, পাশের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) যুক্ত করে দুটি টার্মিনালকে একীভূতভাবে পরিচালনার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড।

গত ৮ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-দুবাই যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের চতুর্থ সভায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ আগ্রহ প্রকাশ করে। সভার কার্যবিবরণী অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড সংশোধিত ও বিস্তৃত প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরেছে এবং এবার তারা এনসিটির পাশাপাশি সিসিটিকেও অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে।

চট্টগ্রাম বন্দরের বর্তমানে সক্রিয় তিনটি টার্মিনাল হলো জেনারেল কার্গো বার্থ (জিসিবি), সিসিটি ও এনসিটি। এর মধ্যে ৯৫০ মিটার দীর্ঘ এনসিটি দেশের প্রধান কনটেইনার টার্মিনাল হিসেবে বিবেচিত। এখানে একসঙ্গে চারটি বড় সমুদ্রগামী এবং একটি ছোট কনটেইনার জাহাজ ভেড়ানো সম্ভব। পাশের সিসিটিতে দুটি জাহাজ ভেড়ানো যায়।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার আলোচনা অনেক দূর এগোলেও শ্রমিক আন্দোলনের মুখে গত ৯ ফেব্রুয়ারি সেই প্রক্রিয়া স্থগিত করা হয়। শ্রমিকদের আশঙ্কা ছিল, বিদেশি অপারেটর এলে তাদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। তবে দুই মাসের মাথায় আবারও নতুন প্রস্তাব নিয়ে সামনে এসেছে ডিপি ওয়ার্ল্ড।

বন্দর সূত্রে জানা গেছে, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে শুধু টার্মিনাল পরিচালনা নয়, অবকাঠামো আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নের কথাও রয়েছে। কোম্পানিটি বে কনটেইনার টার্মিনাল, ধীরাশ্রম আইসিডি, ডিজিটাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং নিমতলা ডিপোতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

এর আগে বাংলাদেশি প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও সিসিটি পরিচালনায় ২৫ থেকে ৩০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিলেও সেটি খুব বেশি অগ্রগতি পায়নি। বিশ্লেষকদের মতে, বিশ্বের ৭৮টির বেশি বন্দরে পরিচালনার অভিজ্ঞতা থাকায় ডিপি ওয়ার্ল্ড সরকারের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।

পড়ুন:  এনসিটি ইজারা উদ্যোগের প্রতিবাদে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ, ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা

দুবাইয়ের বৈঠকে ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনায় রাজস্ব, ব্যয় ও জনবল কাঠামো নিয়ে আরও বেশি স্বচ্ছতা দাবি করেছে। একই সঙ্গে ১৫ বছরের কনসেশন মেয়াদ পুনর্বিবেচনার কথাও বলেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এনসিটির আরএফপির মেয়াদের মধ্যেই আলোচনা শেষ করতে হবে এবং ডিপি ওয়ার্ল্ডকে দ্রুত সংশোধিত দরপত্র জমা দিতে হবে।

এদিকে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এনসিটি ইজারার ক্ষেত্রে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে সম্ভাবনা থাকলেও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অপারেটর এলে বন্দরের প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সংযোগ বাড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে রাজস্ব বণ্টন, শ্রমিকদের ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থের বিষয়টি কীভাবে সুরক্ষিত হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ShareTweetSubscribe

Tags:

এনসিটিচট্টগ্রাম বন্দরডিপি ওয়ার্ল্ডবন্দর ইজারাসিসিটি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বিজন ভাবনা (৪৩): পশ্চিম বঙ্গে নির্বাচন – বিচ্ছিন্ন ভাবনা   <h3>-বিজন সাহা

Next

মাতৃত্ব কি অপরাধ? <h2>-৭ বছরের লড়াই শেষে শ্রমিক ফিরোজা আক্তারের ন্যায়ের বিজয় <h3>-ফজলুল কবির মিন্টু

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme