Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

এনটিআরসিএর মাধ্যমে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ, কর্মচারী নিয়োগেও বড় পরিবর্তন

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on এনটিআরসিএর মাধ্যমে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ, কর্মচারী নিয়োগেও বড় পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে সরকার। এসব পদে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ)। এ–সংক্রান্ত একটি পরিপত্র সম্প্রতি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর—এই তিন অধিদপ্তরকে প্রতিবছর অন্তত একবার অথবা সরকার নির্ধারিত সময়ে শূন্য পদের চাহিদা এনটিআরসিএর কাছে পাঠাতে হবে। সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এই চাহিদা নির্ধারণ করতে হবে।

এতদিন সহকারী শিক্ষক নিয়োগ এনটিআরসিএর অধীন পরীক্ষা ও সুপারিশের মাধ্যমে হলেও প্রতিষ্ঠানপ্রধান ও কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়ে আসছিল পরিচালনা কমিটির মাধ্যমে। এসব নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হলো।

পরিপত্র অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রার্থীদের লিখিত, বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। লিখিত ও বাছাই পরীক্ষায় মোট ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে মোট নম্বরের ন্যূনতম ৪০ শতাংশ পেতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ধারা ৮(ট)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ–সুপারিশের দায়িত্ব এনটিআরসিএকে দেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট পদে এই পদ্ধতি কার্যকর হবে।

এ ছাড়া বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে কর্মচারী নিয়োগে পরিচালনা পর্ষদের কোনো ভূমিকা থাকবে না। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এই কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ অন্তর্ভুক্ত হতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং দীর্ঘদিনের অনিয়ম ও অভিযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

নিরাপত্তা শঙ্কায় ক্রিকেট নয়, শুটিং দলে ভারতের অনুমতি দিল সরকার

Next

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে রূপান্তরের নির্বাচন, সংসদই হবে ১৮০ দিনের সংবিধান সংস্কার পরিষদ: আলী রীয়াজ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme