Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

এক মাসে বিএনপি সরকারের পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on এক মাসে বিএনপি সরকারের পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে

বাংলাদেশে তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকারের এক মাস পূর্ণ হওয়ায় এই সময়ের বিভিন্ন পদক্ষেপ ও ঘোষিত পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, ফ্যামিলি কার্ড কার্যক্রম ও খাল খনন কর্মসূচি শুরু করার মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক বার্তা দিলেও, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে দলের সমর্থক এক ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার অভিযোগ নিয়ে সমালোচনা রয়েছে।

নির্বাচনের আগে থেকেই চাঁদাবাজির অভিযোগে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে থাকা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রবণতা কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন সমালোচকরা। একই সঙ্গে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারকে প্রত্যাহারের প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে।

এছাড়া সিটি কর্পোরেশন ও ৪২ জেলায় দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলসমর্থক শিক্ষকদের উপাচার্য নিয়োগ দেওয়ার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা সরকারের প্রথম ২৮ দিনের ২৮টি পদক্ষেপ তুলে ধরে একে “অভূতপূর্ব কর্মযজ্ঞ” হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ ইউনূস।

নির্বাচনের আগে গত বছরের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেন তারেক রহমান।

ShareTweetSubscribe

Tags:

এক মাসের মূল্যায়নতারেক রহমানবাংলাদেশ রাজনীতিবিএনপি সরকাররাজনৈতিক সমালোচনা
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

Next

উপসাগরীয় তেল স্থাপনা ঘিরে সতর্কতা, ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা নিয়ে উত্তেজনা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme