Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ইরানে সরকার পতনের সম্ভাবনা দেখছে না ইসরায়েল, গণঅভ্যুত্থানের লক্ষণ নেই

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ইরানে সরকার পতনের সম্ভাবনা দেখছে না ইসরায়েল, গণঅভ্যুত্থানের লক্ষণ নেই
‘সরকার পতন সম্ভব নয়’, ইরান ইস্যুতে ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি


ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে পতনের দিকে ঠেলে দেবে—এমন কোনো নিশ্চয়তা নেই বলে মনে করছে ইসরায়েল। পর্দার আড়ালে ইসরায়েলি কর্মকর্তারা এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইরানে চলমান বোমাবর্ষণের মধ্যেও দেশটিতে কোনো গণঅভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুরুতে ধারণা করেছিল, হামলা শুরু হলে ইরানের জনগণ রাজপথে নেমে সরকার পতনের আন্দোলন গড়ে তুলবে। কিন্তু বাস্তবে এখনো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তবে ইসরায়েলের মূল্যায়ন অনুযায়ী, ওয়াশিংটন এখনও সংঘাতের অবসান ঘটানোর কাছাকাছি অবস্থানে নেই। ইসরায়েলের অন্তত দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এতে বেসামরিক নাগরিকদেরও প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে, যা ইরানিদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তবে অর্থনৈতিক সংকট এবং সরকারের বিভিন্ন নীতির কারণে অসন্তোষ থাকলেও দেশের সংকটময় পরিস্থিতিতে অনেক ইরানি বর্তমান শাসকদের পক্ষেই অবস্থান নিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে সরকার পতনের লক্ষ্য সামনে রেখে হামলা শুরু করলেও এখন সে লক্ষ্য থেকে অনেকটাই সরে এসেছে ইসরায়েল।

যৌথ বিমান হামলা শুরুর দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, এই পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার পরিবেশ তৈরি করবে।

গত মঙ্গলবার (১০ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি আবারও বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানি জনগণকে ‘স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হতে সহায়তা করা’। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইরানিদেরই নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে—নিকট ভবিষ্যতে ইরানে কোনো গণঅভ্যুত্থানের সম্ভাবনা খুবই কম।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে শুরুতে ‘দুর্বল’ আখ্যা দিলেও পরে তাকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি ট্রাম্প। ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এখন মার্কিন প্রেসিডেন্ট সংঘাত দ্রুত শেষ করার পথ খুঁজছেন বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ

Next

বিজন ভাবনা (৩৫): অভিমন্যু <h3>-বিজন সাহা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme