Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ইমারত নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও রেশনিং ব্যবস্থার দাবি – ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভা অনুষ্ঠিত

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ইমারত নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও রেশনিং ব্যবস্থার দাবি – ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি সভা ও কমিটির সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা আজ সকাল ১০টায় নগরীর গোল পাহাড় মোড়স্থ আর রাজ্জাক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল হোসেন আনিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান এবং টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফিরোজ, মহানগর কমিটির সভাপতি মোঃ হানিফ, বায়েজিদ থানা কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, জেলা কমিটির কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড হলেও তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই সকল সমস্যা সমাধানকল্পে নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন, দুর্ঘটনাজনিত মৃত্যু ও আহতের জন্য ক্ষতিপূরণ আইন প্রনয়ন, এবং নির্মাণ শ্রমিকদের জন্য পৃথক কল্যাণ বোর্ড স্থাপনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান বক্তারা।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত বাড়তে থাকা দ্রব্যমূল্যের কারণে শ্রমিকদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তারা সরকারের কাছে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায্যমূল্যের দোকান স্থাপন করার দাবি জানান। এছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি নির্মাণ প্রকল্পে সেফটি অফিসার নিয়োগ বাধ্যতামূলক করা, এবং নির্মাণ শ্রমিকদের নিবন্ধন কার্যক্রম শুরু করে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করার দাবিও তোলেন বক্তারা।

সভায় বক্তারা আরও বলেন, ইনসাব ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শ্রম অধিকার রক্ষার আন্দোলন জোরদার করবে।
অতঃপর কমিটির নবনির্বাচিত সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পড়ুন:  ইনসাব চট্টগ্রাম জেলার দাবি দিবস পালন
ShareTweetSubscribe

Tags:

ইনসাবনিরাপত্তাপেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বিজন ভাবনা (১৩): বই পড়া<h3>– বিজন সাহা

Next

জাতীয় সমুদ্র বন্দর জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে,চট্টগ্রাম বন্দর বিদেশীদের দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে<h3>-অধ্যাপক আনু মুহাম্মদ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme